সংগীত জুটির ভালোবাসা
দুজনই গানের জগতের নক্ষত্র—বিশ্বসংগীতাঙ্গনে এমন জুটির সংখ্যা কম নয়। এমনই চার জুটির খবর এই প্রতিবেদনে।জন লেনন-ইয়োকো ওনোলেননের ভাষায়, ‘সুখী বিবাহিত জীবনের একঘেয়েমি’ থেকে বেরিয়ে এসে ইয়োকো ওনোকে বিয়ে করেছিলেন তিনি। আগের স্ত্রী সিনথিয়া লেনন আর ছেলে জুলিয়ান লেননকে একদম অগ্রাহ্য করেই। জন লেননের গানে ওনোর প্রভাব অনেক বেশি, এমনটাই ভাবা হয়। বিটলেস থাকা অবস্থায় জন লিখেছিলেন ‘দ্য ব্যালাড অব জন অ্যান্ড ইয়োকো’। বিয়ের দুই বছরের মাথায় তাঁরা আলাদা থাকতে শুরু করেন। কিন্তু আবার বছর তিনেক পরই একত্র হন। আততায়ীর গুলিতে লেনন খুন হওয়ার সময় ওনো তাঁর পাশেই ছিলেন। লেননের মৃত্যুর পর সেই শোকে অনেক দিন পর্যন্ত ওনো নির্জনে দিন কাটিয়েছেন।জে জি-বিয়োন্সেঅনেক আগে থেকেই আর ‘সিঙ্গেল লেডি’ নন বিয়োন্সে। বরং তাঁকে বলা যায় ‘ক্রেজি ইন লাভ’। ছয় বছর প্রেম করার পর ২০০৮ সালে র্যাপ তারকা জে জির সঙ্গে বিয়ে। যেকোনো গুজব থেকে বরাবরই নিজেদের সম্পর্ককে দূরে রেখেছেন। যে যার কাজে সফল, এমন জুটি হলিউডে কমই আছে। ফোর্বস ম্যাগাজিন তাঁদের গত বছর হলিউডের সবচেয়ে বেশি আয় করা তারকা-দম্পতি হিসেবে ঘোষণা দিয়েছে।জেনিফার লোপেজ-মার্ক অ্যান্থনিসম্পর্ক নিয়ে মুখ না খোলাই বোধহয় হলিউডে বিয়ে টিকিয়ে রাখার প্রধান উপায়। জেনিফার লোপেজ-মার্ক অ্যান্থনি দম্পতি সে পথেই হাঁটছেন। দুজন পুরোনো বন্ধু। বেন অ্যাফ্লেকের সঙ্গে জেনিফারের বাগদান তখন মাত্রই ভেঙেছে। আর সাবেক মিস ইউনিভার্স স্ত্রী ডায়ানারা তোরেসের সঙ্গে মার্কের বিচ্ছেদও হয়েছে। বন্ধুত্বটা আবার ঝালিয়ে নিতেই বোধহয় তাঁদের মেলামেশা শুরু। ২০০৪ সালে বিয়ে। মাঝে লোপেজের হাতে বিয়ের আংটি নেই দেখে তাঁদের আলাদা হয়ে যাওয়ার গুজব শোনা গেছে। তবে পাপারাজ্জিদের মুখে ছাই দিয়ে যমজ সন্তান এম এবং ম্যাক্সকে নিয়ে তাঁরা এখনো একসঙ্গে ঘর করে যাচ্ছেন।জাস্টিন টিম্বারলেক-ব্রিটনি স্পিয়ার্সএ জুটি এখন ভেঙে গেছে। তবু ভক্তরা এখনো ভুলতে পারেন না তাঁদের। দুজনই বাল্যবন্ধু। ডিজনির মিকি মাউস ক্লাবে পরিচয়। ব্রিটনি নাকি জাস্টিন ছাড়া আর কারও সঙ্গেই সত্যিকার অর্থে সুখী ছিলেন না। তবে সুখে থাকতে ব্রিটনিকেও ভূতে কিলিয়েছিল। প্রতারণা করেছিলেন জাস্টিনের সঙ্গেই। ছাড়াছাড়ি হওয়ার পর জাস্টিনের ‘ক্রাই মি এ রিভার’ গানটা নাকি ব্রিটনির সঙ্গে তাঁর প্রেম নিয়েই লেখা।রুহিনা তাসকিন তথ্যসূত্র: ইন্টারনেট