সংগীত পরিচালক দূর্বাদল চট্টোপাধ্যায় ঢাকায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওপার বাংলার সংগীত পরিচালক দূর্বাদল চট্টোপাধ্যায় এখন ঢাকায়। তিনি ছাড়াও এসেছেন রাহুল চট্টোপাধ্যায়সহ আরও পাঁচজন। জানা গেছে, রবীন্দ্রসংগীতের শিল্পীদের নিয়ে তৈরি নতুন সংগঠন উত্তরায়ণের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন তাঁরা। কাল শুক্রবার জাতীয় জাদুঘর মিলনায়তনে উত্তরায়ণের অনুষ্ঠানে দেখা যাবে ওপার বাংলার যন্ত্রীশিল্পীদের। আর সংগীত পরিবেশন করবেন এ দেশের শিল্পীরা।