সংগীত পরিচালক শফিক তুহিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অডিও অ্যালবাম বের করে সাফল্যের পর এমন তো প্রেম হয় ও শুয়াচান পাখি চলচ্চিত্রে গান করেছেন শফিক তুহিন। এবার তিনি চলচ্চিত্রের সংগীত পরিচালনা করছেন। ছবির নাম অন্যরকম ভালোবাসা। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন শাহীন ও সুমন। ছবিতে একটি গানের সংগীত পরিচালনা করছেন শফিক তুহিন। আর এই গানটি তিনিই লিখেছেন, সুর ও সংগীতায়োজনের পাশাপাশি তাতে কণ্ঠও দিয়েছেন। ছবির ‘ভালোবাসার সবটুকু রং ছড়িয়ে দিলাম আকাশে’ গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী। আগামী সপ্তাহে গানটির ধারণকাজ হবে। শফিক তুহিন বলেন, ‘অন্যরকম ভালোবাসা ছবির শিরোনাম সংগীতের কাজ করছি। আমার জন্য এটা নতুন এক অভিজ্ঞতা। চলচ্চিত্রে সংগীত পরিচালকের কাজটি করতে পেরে খুব ভালো লাগছে।’শফিক তুহিন জানান, এবার ঈদে তাঁর কোনো অ্যালবাম আসছে না। তবে অনুরাগ ও নির্বাচিতা নামের দুটি মিশ্র অ্যালবামের জন্য গান করেছেন তিনি।