বাংলাভিশনে আজ রাতে প্রচারিত হবে ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’। আজকের শিল্পী ডলি সায়ন্তনী। কথা হলো তাঁর সঙ্গে। ডলি সায়ন্তনী নামটির সঙ্গে একসময় শ্রোতারা খুব পরিচিত ছিলেন। এখন কিন্তু নামটি তেমন শোনা যায় না।আগে নিয়মিত অ্যালবাম বের হতো। শ্রোতারা নতুন নতুন গান শুনতে পেতেন। এখন চিত্রটা একেবারেই বদলে গেছে। আমিও অনেক দিন নতুন কোনো গান করছি না। চলচ্চিত্রে গান গাওয়া হয়, মঞ্চেও করি, আর মাঝেমধ্যে টিভিতে যাই। যেমন আজও করব। আজকের অনুষ্ঠানে কোন গানগুলো শোনাবেন?আমার গাওয়া বিভিন্ন সময়ে জনপ্রিয় হওয়া লোকগান, আধুনিক গান। তবে আমার গোড়ার দিকের অ্যালবামগুলো থেকে কিছু গান করার ইচ্ছ আছে।নতুন গান আবার কবে শোনা যাবে?শিগগিরই করার ইচ্ছা আছে। হূদয় খানের সঙ্গে কথা হয়েছে। ও তো এখন দেশের বাইরে আছে। ফিরে এসে করবে। হূদয় আমার বনমালী অ্যালবামের সংগীতায়োজন করেছিল।আপনার প্রথম অ্যালবাম কবে বেরিয়েছিল?১৯৯০ সালে, হে যুবক। সংগীতজীবনের এক যুগ পূর্তি হচ্ছে। উদ্যাপনের ব্যাপারে কিছু ভেবেছেন?এ পর্যন্ত আমার ১৪টি একক অ্যালবাম বেরিয়েছে। মিশ্র অ্যালবাম তো অসংখ্য। এক যুগ পূর্তি উপলক্ষে আমার সব কটি অ্যালবাম থেকে বেছে বেছে জনপ্রিয়তা পেয়েছে এমন ৪০টি গান নিয়ে একটি অ্যালবাম করার পরিকল্পনা করছি। একক গানের অনুষ্ঠানও করার ইচ্ছা আছে।আর কিছু?আমি এবার সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান চালু করছি। বনানীতে আগামী মাসে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হবে। এখানে গান, নাচ, গিটার, বেহালা, তবলার ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। ভালো কয়েকজন শিক্ষক থাকছেন। তাঁদের সঙ্গে আমিও থাকব।