সংগীততারকাদের ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর বছর জুটি পরিবর্তন করাই কোনো কোনো সংগীততারকার ফ্যাশনে পরিণত হয়েছে। এক দশকের আলোচিত সেরা চার তারকার খবর নিয়ে এই প্রতিবেদন।ম্যাডোনা‘কুইন অব পপ’খ্যাত ম্যাডোনা মহা ধুমধাম করে ব্রিটিশ নির্মাতা গাই রিচিকে বিয়ে করেন ২০০০ সালে। নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে সময় গড়ালেও ২০০৮ দুজনার মাঝে নেমে আসে বিচ্ছেদের পর্দা। ম্যাডোনার জীবনে আসেন ২২ বছর বয়সী ব্রাজিলীয় মডেল জিসাস লুজ। সেই সম্পর্কের মেয়াদ ছিল মাত্র দুই বছর। ২০১০ সালে এই সম্পর্কেরও ইতি টানেন ম্যাডোনা। ৫২ বছর বয়সী এই পপসম্রাজ্ঞী বর্তমানে মজেছেন ব্রাহিম জেইবাট নামের এক নৃত্যশিল্পীর প্রেমে। এখন চুটিয়ে প্রেম করছেন তাঁরা। প্রায়ই বিভিন্ন ক্লাবে ও নাইট-পার্টিতে দেখা যাচ্ছে নতুন এই জুটিকে।ব্রিটনি স্পিয়ার্সপপগায়িকা ব্রিটনি স্পিয়ার্স বিভিন্ন কর্মকাণ্ডের জন্য প্রায়ই খবরের শিরোনাম হয়ে ওঠেন। প্রথম জীবনে ভালোবাসা গড়ে ওঠে আরেক জনপ্রিয় গায়ক জাস্টিন টিম্বারলেকের সঙ্গে। দীর্ঘ তিন বছর এই সম্পর্ক টিকে থাকে। মাত্র ৫৫ ঘণ্টার জন্য বিয়ে করেছিলেন বাল্যবন্ধু জেসন আলেকজান্ডারকে। এরপর ২০০৪ সালে ভালোবেসে নৃত্যশিল্পী কেভিন ফেডারলাইনকে বিয়ে করেন। কেভিন ফেডারলাইনের ঘরে ব্রিটনির দুটি সন্তান রয়েছে। ২০০৬ সালে এই জুটির ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর ২০০৯ সালে ব্রিটনি তাঁর এজেন্ট জেসন ট্রাভিকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। আর এ খবর দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ে। মাঝে জেসন ট্রাভিক ব্রিটনির প্রেমে বেশি মনোযোগী হওয়ার জন্যই এজেন্টের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। সম্প্রতি ব্রিটনির অনুরোধে জেসন আবার কাজে ফিরে এসেছেন। ধারণা করা হচ্ছে, চলতি বছরই এ জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হবে।শাকিরাসেই ২০০০ সাল থেকে আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট ফার্নান্দো ডি লা রুরের বড় ছেলে আন্তোনিও ডি লা রুর সঙ্গে বেশ চুটিয়ে প্রেম করেন শাকিরা। আন্তোনিও ডি লা পেশায় উকিল হলেও একপর্যায়ে শাকিরার ম্যানেজার হয়ে যান। মাঝে ২০১০ সালের শেষের দিকে শোনা গিয়েছিল, তাঁরা বিয়ে করছেন। কিন্তু বিয়ে তো দূরের কথা, উল্টো সম্পর্কে ছেদ পড়ার খবর ছড়িয়ে পড়ে। নিজের ওয়েবসাইটে শাকিরাই এই বিচ্ছেদের খবর প্রকাশ করেন। অবশ্য বিচ্ছেদের পর খুব একটা একা হয়ে গেছেন, তেমনটা ভাবা যায় না। কেননা, ইতিমধ্যে বার্সেলোনার খেলোয়াড় জেরার্ড পিক তাঁকে সঙ্গ দেওয়ার জন্য হাজির হয়েছেন। জানা গেছে, ফিফা ওয়ার্ল্ড কাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’র মিউজিক ভিডিওটির চিত্রায়ণের সময়ই নতুন এই জুটির প্রথম পরিচয় হয়।জেসিকা সিম্পসনবেশির ভাগ তারকা তাঁদের প্রেমকাহিনি আড়াল করে রাখেন। এ ক্ষেত্রে একদমই ব্যতিক্রম অভিনেত্রী ও গায়িকা জেসিকা সিম্পসন। ১৯৯৯ সালে ‘নাইনটি এইট ডিগ্রি’ ব্যান্ডের সদস্য নিক ল্যাশেকের সঙ্গে পরিচয় হয় তাঁর। ঠিক এর তিন বছর পর ২০০২ সালে বিয়ে করেন জেসিকা ও নিক। এই জুটি ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত একসঙ্গে একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করে। তবে ২০০৬ সালে এই জুটির বিচ্ছেদ হয়ে যায়। সম্প্রতি আবারও প্রেমে মজেছেন হলিউড তারকা জেসিকা সিম্পসন। সাবেক ফুটবলার এরিক জনসনের সঙ্গে বন্ধুত্ব থেকেই তৈরি হয় ঘনিষ্ঠতা।  জাবেদ ইকবালতথ্যসূত্র: ওয়েবসাইট