সংগীতশিল্পী প্রিয়াংকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত দিন তাঁর নামের আগে লেখা হতো—অভিনয়শিল্পী। এবার লেখা হবে আরেকটি পরিচয়— সংগীতশিল্পী! ইউনিভার্সাল মিউজিক গ্রুপ এবং দেশি হিটস নামের দুটি প্রতিষ্ঠান এরই মধ্যে চুক্তিও সেরে ফেলেছে তাঁর সঙ্গে। অচিরেই নিজের গাওয়া গান নিয়ে আসছেন প্রিয়াংকা চোপড়া। আর তাই এখন এই বলিউড তারকা ব্যস্ত গান লেখা আর রেকর্ডিং নিয়ে। চুক্তি অনুযায়ী, প্রিয়াংকার প্রথম অ্যালবামটি উত্তর আমেরিকা এবং বিশ্বের অন্যান্য দেশে মুক্তি পাবে। গানগুলো হবে ইংরেজিতে। নতুন অ্যালবাম, নতুন পরিচয়—সবকিছু নিয়ে বেশ উদ্বিগ্ন এবং উত্তেজিত প্রিয়াংকা, ‘দীর্ঘদিনের লালিত স্বপ্ন আমার—সংগীতশিল্পী হব। সংগীত বরাবরই আমার নেশা ছিল, দীর্ঘদিন ধরে চর্চাও করে এসেছি।’ ওয়েবসাইট।