সংগীতশিল্পী হওয়ার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া গানের জগতে পা রাখছেন। একটি আন্তর্জাতিক অ্যালবামে গান করবেন তিনি। এখন নিয়মিত কণ্ঠ সাধনা করছেন। বললেন, ‘নিয়মিত গানের রেওয়াজ করছি।’ সম্প্রতি ব্লেন্ডারস প্রাইড ফ্যাশন শোতে অংশ নেওয়ার সময় সাংবাদিকদের এ কথা বললেন প্রিয়াঙ্কা।হিন্দি ছবিতে গান গাওয়ার ব্যাপারে বলেন, ‘এখনো তেমন কোনো পরিকল্পনা নেই। দ্য টাইম বিয়িং অ্যালবামটি নিয়েই এখন আমার যত ভাবনা। অ্যালবামের সব কটি গানই হবে পপ ধাঁচের।’প্রিয়াঙ্কা পশ্চিমা সংগীতের ব্যাপারে যথেষ্ট আগ্রহী। ২০১২ সালে বিশ্বব্যাপী তাঁর প্রথম আন্তর্জাতিক মিউজিক অ্যালবাম মুক্তি দেওয়ার জন্য তিনি ইউনিভার্সেল মিউজিক এবং দেশি হিটস প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন। আইএএনএস।