সংগীতে, সমরে বর্ণাঢ্য আজম খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাঁর হাত দিয়ে বাংলা গানের নতুন একটি ধারা উন্মোচিত হয়েছিল, তিনি আজম খান। আমাদের দেশে পপগানের ক্ষেত্রে তাঁর হাতেই সূচনা হয়েছিল নতুন এক যাত্রাপথের। সে কারণেই আজ এ দেশের সবাই একবাক্যে তাঁকে এ দেশের পপসংগীতের ‘গুরু’ হিসেবে বরণ করে নিয়েছেন। দেশপ্রেমিক আজম খান বাংলা পপসংগীতের জনক শুধু গানের শিল্পী হিসেবেই নন, স্বাধীনতাযুদ্ধের অন্যতম একজন বীরযোদ্ধাও ছিলেন। অস্ত্র হাতে লড়েছেন দেশের স্বাধীনতার জন্য। ১৯৬৯ সালে ক্রান্তি শিল্পীগোষ্ঠীর সক্রিয় সদস্য এই কণ্ঠশিল্পী গণ-অভ্যুত্থানের সময় পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নেন। পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণের বিরুদ্ধে গণসংগীত করেন তিনি। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশ নিয়েছিলেন সক্রিয়ভাবে—মাত্র ২১ বছর বয়সে। স্বাধীন দেশে পাশ্চাত্য সংগীতের ধারায় সংগীত রচনা ও ভিন্নধর্মী পরিবেশনার মধ্য দিয়ে তরুণদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠেন আজম খান। আর ক্রমেই বাংলাদেশের পপসংগীতের পথিকৃত্ হিসেবে তাঁর অবস্থান সবার কাছে স্পষ্টতর হয়ে ওঠে। আজ বাংলাদেশের পপগানের গুরুখ্যাত কিংবদন্তি এ শিল্পীর প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের আজকের এই দিনটিতে দীর্ঘ দিন রোগ ভোগের তিনি সবাইকে ছেড়ে চলে যান।স্বাধীনতা-পরবর্তী সময়ে ১৯৭২ সালে লাকী আখন্দ ও হ্যাপি আখন্দ দুই ভাইকে নিয়ে ‘উচ্চারণ’ নামের একটি গানের দল গড়ার মধ্য দিয়েই পপসংগীতের পথে তাঁর যাত্রা শুরু। সে বছরই বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে নারে’ ও ‘চার কালেমা সাক্ষী দেবে’—এই গান দুটি তাঁকে জনপ্রিয় করে তোলে। এরপর ‘ওরে সালেকা ওরে মালেকা’, ‘রেল লাইনের ঐ বস্তিতে’, ‘আসি আসি বলে তুমি আর এলে না’, ‘আলাল ও দুলাল’, ‘হারিয়ে গেছে খুঁজে পাব না’—এ গানগুলো গেয়ে শ্রোতাদের তিনি মাতিয়ে তোলেন।আজম খান ১৯৭৪-১৯৭৫ সালের দিকে বাংলাদেশ টেলিভিশনে ‘রেললাইনের ওই বস্তিতে’ শিরোনামে গান গেয়ে রীতিমতো হইচই ফেলে দেন। তাঁর জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য ‘রেল লাইনের ওই বস্তিতে’, ‘ওরে সালেকা ওরে মালেকা’, ‘আলাল ও দুলাল’, ‘অনামিকা’, ‘অভিমানী’, ‘আসি আসি বলে’, ‘হাইকোর্টের মাজারে’, ‘জীবনে কিছু পাব না’, ‘পাপড়ি কেন বোঝে না’, ‘যে মেয়ে চোখে দেখে না’, ‘সাঁইজি’, ‘সব মানুষই সাদা-কালো’, ‘মানুষ নামে খেলনা’, ‘এমনি চলে যাব’, ‘জীবনের শেষ কটা দিন’সহ আরও অনেক গান।১৯৮২ সালে ‘এক যুগ’ আজম খানের প্রথম অডিও ক্যাসেট প্রকাশিত হয়। সব মিলিয়ে তাঁর গানের অ্যালবাম ১৭টি।বিপুল জনপ্রিয়তা সত্ত্বেও ব্যক্তিগত জীবনে শিল্পী আজম খান ছিলেন অত্যন্ত সহজ-সরল খোলা মনের একজন মানুষ। অনেকটা নিভৃতে অনাড়ম্বর এক জীবন যাপন করে গেছেন তিনি।মঞ্চে আজম খানের বৈচিত্র্যময় উপস্থাপনা, গান গাওয়ার বিচিত্র অথচ আকর্ষণীয় ভঙ্গিই তাঁকে দ্রুত জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। শুধু সংগীতেই নয়, মিডিয়ার অন্যান্য ক্ষেত্রেও তাঁর বিচরণ ছিল সাবলীল। ১৯৮৬ সালে ‘কালা বাউল’ নামে একটি নাটকে কালা বাউলের চরিত্রে এবং ২০০৩ সালে ‘গডফাদার’ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। ২০০৩ সালে ক্রাউন এনার্জি ড্রিংকসের বিজ্ঞাপনের মাধ্যমে মডেল হিসেবেও অভিষেক হয় তাঁর। এরপর ২০০৫ ও ২০০৮ সালে বাংলালিংক এবং ২০১০ সালে কোবরা ড্রিংকসের বিজ্ঞাপনচিত্রে কাজ করেন আজম খান।আরেকটি পরিচয়ও তাঁর ছিল—ক্রিকেটার আজম খান। গোপীবাগ ফ্রেন্ডস ক্লাবের হয়ে তিনি প্রথম বিভাগ ক্রিকেট খেলেছেন।বর্ণাঢ্য জীবনে অনেকবার পুরস্কৃত হয়েছেন পপসম্রাট, ‘পপগুরু’ আজম খান। এর মধ্যে হলিউড থেকে ডিসকো রেকর্ডিংয়ের সৌজন্যে ১৯৯৩ সালে বেস্ট পপ সিংগার অ্যাওয়ার্ড, টেলিভিশন দর্শক পুরস্কার ২০০২, কোকাকোলা গোল্ড বটলসহ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অন্যতম।গানের জগেক মাতিয়ে দিয়ে গত বছরের ৫ জুন চিরতরে চলে গেছেন আজম খান। সংগীতে, সমরে এক বর্ণাঢ্য জীবন কাটিয়ে দুরারোগ্য ব্যাধি ক্যানসারের কাছে হেরে যান ‘পপগুরু’।১৯৫০ সালের ২৮ শে ফেব্রুয়ারি ঢাকার আজিমপুর কলোনির ১০ নম্বর সরকারি কোয়ার্টারে আজম খানের জন্ম। ১৯৮১ সালে ১৪ জানুয়ারি ৩১ বছর বয়সী আজম খানের সঙ্গে বিয়ে হয় সাহেদা বেগমের। আজম খান দুই মেয়ে এবং এক ছেলের জনক। বড় মেয়ে ইমা খান, মেজ ছেলে হূদয় খান ও ছোট মেয়ে অরণি খান। এ ছাড়া আছেন চার ভাই, এক বোন।একনজরে আজম খানপুরো নাম: মোহাম্মদ মাহবুবুল হক খানজন্ম: ২৮ ফেব্রুয়ারি ১৯৫০মৃত্যু: ৫ জুন ২০১১জন্মস্থান: ১০ নম্বর সরকারি কোয়ার্টার, আজিমপুর কলোনি, ঢাকাস্কুল: ১৯৫৫ সালে প্রথমে আজিমপুরের ঢাকেশ্বরী স্কুলে শিশু শ্রেণীতে এবং ১৯৫৬ সালে কমলাপুরের প্রভেনশিয়াল স্কুলে প্রাথমিকে ভর্তি হন। তিনি ১৯৬৫ সালে সিদ্ধেশ্বরী হাইস্কুলে বাণিজ্য বিভাগে ভর্তি হন। এই স্কুল থেকে ১৯৬৮ সালে এসএসসি পাস করেন।কলেজ: ১৯৭০ সালে টি অ্যান্ড টি কলেজ থেকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। মুক্তিযুদ্ধের পর পড়ালেখায় আর অগ্রসর হতে পারেননি।পেশা: সংগীতশিল্পীবিশেষত্ব: দেশপ্রেমিক ও মানবদরদি, একাত্তরের মুক্তিযোদ্ধা, বাংলা পপসংগীতের জনক।উপাধি: পপসম্রাট আজম খান, কিংবদন্তি আজম খান, পপগুরু নামে খ্যাত।মায়ের নাম: জোবেদা খানম।বাবার নাম: মোহাম্মদ আফতাব উদ্দিন খান।বাবার পেশা: অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, সেক্রেটারিয়েট হোম ডিপার্টমেন্ট। ব্যক্তিগতভাবে হোমিওপ্যাথির চিকিত্সক ছিলেন।আজম খানের বিয়ে: ১৯৮১ সালের ১৪ জানুয়ারি ঢাকার মাদারটেকে তিনি বিয়ে করেন। তখন তাঁর বয়স ছিল ৩১ বছর। স্ত্রীর নাম: সাহেদা বেগমপ্রথম সন্তান: ইমা খাননাতনি: কায়নাত ফাইরুজ বিনতে হাসানদ্বিতীয় সন্তান: হূদয় খানতৃতীয় সন্তান: অরণি খানঠিকানা: ২ নম্বর কবি জসীমউদ্দীন রোড, কমলাপুর, ঢাকা-১২১৭।বড় ভাই: সাইদ খানপেশা: সরকারি চাকরিজীবীমেজ ভাই: আলম খানপেশা: গীতিকার ও সুরকারছোট ভাই: মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খানপেশা: ব্যবসাছোট বোন: শামীমা আক্তার খানম