সংগীতে প্রাণের খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল গ্যালারির পরিবেশটাই উপভোগ্য। মিলনায়তনের দেয়ালজুড়ে শিল্পী মোহাম্মদ কিবরিয়ার শিল্পকর্ম আর ঘরজুড়ে সুরের আবহ। গতকাল বৃহস্পতিবার সেখানে শ্রোতার আগমন ছিল উল্লেখযোগ্য। তাঁরা এসেছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের নিয়মিত সংগীত আয়োজন ‘প্রাণের খেলা’য়। তাঁদের গান শুনিয়েছেন শিল্পী অনুপ বড়ুয়া। ইউসুফ খান পরিবেশন করেছেন সরোদবাদন। বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী শিল্পীদের নাম ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানের শুরুতেই সরোদে বিলম্বিত, মধ্যম ও দ্রুত লয়ে রাগ কিরওয়ানি ও ঠুমরি বাজিয়ে শোনান শিল্পী ইউসুফ খান। পরে শিল্পী অনুপ বড়ুয়া বর্ষা ঋতুর গান যেমন ‘মেঘ মেদুর বরষায়’, ‘বরষা ওই এলো বরষা’, রাগপ্রধান বাংলা ‘শ্রাবণ মেঘ মায়া’, আধুনিক বাংলা গান ‘এই মেঘলা দিনে’, ‘আজ এই বৃষ্টির কান্না’, ‘সারা দিন তোমায় ভেবে’। এ ছাড়া ঠুমরি, গজল ও ফোক ফিউশন অঙ্গের গান পরিবেশন করা হয়।