সংগীতের দেবীকে জন্মদিনের শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাস্ত্রীয় সংগীত থেকে শুরু করে প্রেমের গান, গজল, ভজন, গীত—সবই গেয়েছেন। ১৯৪৩ সালে মাত্র ১৩ বছর বয়সে সংগীতে তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন। গাইতে গাইতে জীবনের ৮১টি বসন্ত পার করে দিলেন। এখনো থামেননি তিনি। আজ বুধবার ৮২ বছরে পা রাখলেন ভারতের নাইটিঙ্গেলখ্যাত লতা মুঙ্গেশকর।‘এটা আমাদের সৌভাগ্য যে আমাদের জন্ম, বেড়ে ওঠা, অনুপ্রেরণা—সবই পেয়েছি তাঁর গানের মধ্য দিয়ে। সংগীতে তিনি আমাদের কাছে দেবীতুল্য। এ প্রজন্ম এমনকি পরবর্তী প্রজন্মের জন্যও তিনি অনুপ্রেরণা হয়ে থাকবেন।’ লতার জন্মদিনে এভাবেই তাঁকে নিবেদ্য দিলেন আরেক খ্যাতিমান সংগীতশিল্পী সনু নিগম।এ পর্যন্ত ৩৬টি ভাষায় এক হাজার প্লেব্যাক করেছেন লতা মুঙ্গেশকর। এখনো গেয়ে চলেছেন তিনি। জন্মদিনে লতাকে শুভেচ্ছা জানিয়েছেন সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। তিনি বলেছেন, ‘তিনি আমার শিক্ষক, আমার প্রেরণা। তাঁর প্রতি আমার শ্রদ্ধার কারণ, গানকে আমি অসম্ভব ভালোবাসি। পৃথিবীর সমস্ত সুখ যেন তাঁর হয় এই কামনাই করি।’এ ছাড়া চলচ্চিত্রনির্মাতা যশ চোপড়া, শিল্পী শান ও অভিনেত্রী দিয়া মির্জাও লতাকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এনডিটিভি।