সংগীতের পুরস্কার দেওয়া হবে লালবাগ দুর্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যওয়ার্ড’ অনুষ্ঠান হবে লালবাগ দূর্গে। আর এই লালবাগ দূর্গকে ঘিরেই সাজানো হচ্ছে পুরো অনুষ্ঠানটি। কী কী থাকছে এবারের ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যওয়ার্ড’ অনুষ্ঠানে? আয়োজকদের কাছ থেকে জানা গেছে, এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ সংগীত পুরস্কার। কে কে পুরস্কার পাচ্ছেন—তাঁদের ব্যাপারেই সবার আগ্রহ থাকে বেশি। পাশাপাশি দর্শকদের আকর্ষণীয় একটা অনুষ্ঠান উপহার দেওয়ার একটা ব্যাপারও থাকে। এবার এই অনুষ্ঠানে ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’ থাকবে। মুঘল আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত নানা ঘটনা এই আয়োজনের মধ্যে দিয়ে তুলে ধরা হবে। গান আর নাচে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রাধান্য দেওয়া হবে। শাস্ত্রীয় সংগীতের ওপর এবার একটু বেশি জোর দেওয়া হবে। এই পুরস্কার অনুষ্ঠানের অন্যতম আয়োজক মুঠোফোন প্রতিষ্ঠান সিটিসেলের বিপণন বিভাগের প্রধান তসলিম আহমেদ বলেন, ‘এবার এই পুরস্কারের ষষ্ঠ আয়োজন হচ্ছে। গত পাঁচটি আয়োজন হয়েছে মিলনায়তনে। এবার অনুষ্ঠানটি বাইরে করার পরিকল্পনা করেছি।’তিনি জানান, এবার প্রায় ১৫শ দর্শকের বসার ব্যবস্থা করা হবে। আর পুরো অনুষ্ঠানটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে।