সংগীতের সুরে সুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ উৎসবের শেষ দিন। এরপর ভাঙবে মিলনমেলা। গত তিন দিন আমরা নবীন ও প্রথিতযশা শিল্পীদের সংক্ষিপ্ত সাক্ষাৎকার প্রকাশ করেছি। আজও থাকল দুটি সাক্ষাৎকার। সেই সঙ্গে উৎসবের স্মৃতি ধরে রাখার মতো কিছু ছবি। আর উৎসবের অনুষঙ্গ হিসেবে প্রদর্শনী, বইয়ের স্টল এবং খাবারের আয়োজনসহ আঙিনার বিশেষ কিছু মুহূর্ত। উৎসবে-আনন্দে...কৌশিকী দেশিকানউচ্চাঙ্গসংগীতকৌশিকী দেশিকান  পণ্ডিত অজয় চক্রবর্তীর মেয়ে। নিজ নামেই খ্যাত। ১৯৯২ সালে আইটিসির স্কলার হিসেবে বাবা অজয় চক্রবর্তীর কাছে তালিম নেন। আইটিসি এসআরএর উৎসবে গান গাইতে এসে কেমন লাগছে?—বাংলাদেশে গান গাইতে এসে ভীষণ ভালো লাগছে। এটি অনেক বড় একটা উৎসব। অনেক দিন ধরেই বাংলাদেশে আসার ইচ্ছা ছিল। এই উৎসব প্রতিবছরই করা দরকার। একটা সাংস্কৃতিক আন্দোলন হিসেবেই এটাকে নেওয়া উচিত।এমন নয় যে, প্রতিবছরই এমন বড় পরিসরে হতে হবে। বড় ব্যাপার যেন থেমে না যায়। আপনার হাতেখড়ি হয়েছিল মা চন্দনা চক্রবর্তীর কাছে। ছয় বছর বয়সে আপনি পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষের কাছে নাড়া বাঁধেন। তাঁকে নিয়ে আপনার অভিজ্ঞতা।—আমি তাঁকে গান-দাদু বলতাম। ছোট বাচ্চারা যেমন দাদুর কোলে বসে আদর পায়, তাঁর কাছে আমিও তেমন ছিলাম। তিনি যেন আমাদের পরিবারের মানুষ ছিলেন। যে বয়সে নাড়া বেঁধেছি, তখন কিছুই বুঝিনি। এখন বুঝতে পারি, তাঁর মাহাত্ম্য। পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষের বিখ্যাত সব শিষ্যের সঙ্গে যে আমার নামটাও উচ্চারিত হয়, সেটাই আমার বড় পাওয়া। তাঁর নাম যে আমার সঙ্গে জড়িত, সে কারণেই আমি মনে করি, আমার দায়িত্ব অনেক বেড়ে গেছে।আপনি তো শ্রুতিনন্দনেও শিখেছেন। সেটা সম্পর্কেও জানতে চাই।—শ্রুতিনন্দন ও বাবার কাছে শেখার কারণে আমার একটা বড় সুযোগ হয়েছে যে, ভুলগুলো বাড়িতেই শুধরে নেওয়া যেত। কিন্তু এটা তো শুধু একটা প্রতিষ্ঠান নয়, এটা একটা শিক্ষাপদ্ধতিও। এখানে ছেলেমেয়েদের এমনভাবে শিক্ষা দেওয়া হয় যে, গান তাদের জীবনের অংশ হয়ে যায়। এখানে গান করলে তারা যেকোনো ধরনেরই ভারতীয় গান সচ্ছন্দে গাইতে পারবে।শ্রুতিনন্দনের মতো কোনো প্রতিষ্ঠান যদি বাংলাদেশে হয়, তাহলে কি আপনি সেখানে শেখাতে আসবেন?—আমি তো গান শেখাই না। কিন্তু কেউ যদি গান সম্পর্কে জানতে চায়, তাকে যতটুকু জানি আমি বলব। আমি এখনো শেখানোর কথা ভাবছি না। নিজেই শিখছি।পূর্বায়ন চট্টোপাধ্যায়সেতারবাদকপূর্বায়ন চট্টোপাধ্যায়  বাবা পার্থপ্রতীম চট্টোপাধ্যায়ের কাছে সংগীতে হাতেখড়ি হয়। বাবা ছিলেন মাইহার ঘরানার বিখ্যাত সেতারবাদক পণ্ডিত নি খিল ব্যানার্জির শিষ্য। পরবর্তী সময়ে ওস্তাদ আলী আকবর খাঁ-এর কাছেও তাঁর তালিম নেওয়ার সুযোগ হয়। মাত্র ১৫ বছর বয়সে সেরা বাদনশিল্পী হিসেবে রাষ্ট্রপতি পুরস্কার পান।আপনার শৈশবের তালিম কেমন ছিল?—বাবার ইচ্ছাতেই আমি সেতারবাদন শুরু করি। নিখিল ব্যানার্জির যেমন নিজের তৈরি একটা আওয়াজ আছে, যে আওয়াজ শুনলেই চেনা যায় যে এটা তারই আওয়াজ। সেটাই পরবর্তী সময়ে আমি আয়ত্ত করার চেষ্টা করছি। এই বাদনশৈলী নিয়ে আপনার ভাবনা কী?—সংগীতের জন্যই সংগীত, চটকদারির জন্য নয়। আমি সংগীতের জন্যই সংগীত করি। যখন আমি রাগসংগীত বাজাই, তখন রাগের ঐতিহ্যবাহী রূপটাকেই ভিত্তি করে বাজাই। মাইহার ঘরানার ট্রেডমার্ক হচ্ছে সততা—সংগীতের আত্মাকে নষ্ট করা চলবে না। আপনি তো নিখিল ব্যানার্জিকে দেখেছেন, আলী আকবর খাঁকে দেখেছেন। তাঁদের ব্যাপারে কিছু বলুন।—তাঁরা ছিলেন অসাধারণ। সেই সময়ই তাঁরা যে কাজ করেছেন, তা ভাবা যায় না। তাঁরা যা করেছেন, তা আমাদের আচ্ছন্ন করেছে এবং আমাদের চেতনাকে জাগ্রত করেছে। ক্যাসেটে নিখিল বন্দ্যোপাধ্যায়ের মারোয়া শুনেছি, আমি নিজেও সে রকম একটি মুহূর্ত তৈরি করতে চাই।