সংবর্ধিত রথীন্দ্রনাথ রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি বাবার গানের খাতা চুরি করে গান গাওয়া শুরু করেছিলাম। তারপর রেডিও-টেলিভিশনে নিয়মিত গান করেছি। কিন্তু এখনো পূর্ণাঙ্গ শিল্পী নই। এখনো নিয়মিত তিন ঘণ্টা রেওয়াজ করি। আমি মনে করি, সংগীত আত্মাকে পবিত্র করে। সংগীতচর্চা করতে এলে অসৎ হওয়া যাবে না।’
সংবর্ধনা শেষে এভাবেই নিজের সংগীতজীবনের কথা বলছিলেন লোকসংগীতশিল্পী রথীন্দ্রনাথ রায়। গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে এই শিল্পীকে সংবর্ধনা দেয় লোকাঙ্গন সাংস্কৃতিক সংগঠন।
সংগঠনটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সভাপতি রামেন্দু মজুমদার। আলোচক ছিলেন বাংলাদেশ সংগীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। সভাপতিত্ব করেন লোকাঙ্গনের সভাপতি নারায়ণ চন্দ্র শীল।