সংবাদ উপস্থাপিকা যখন 'খবর'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিনা আলওয়াশ
লিনা আলওয়াশ

প্রতিদিনের মতোই খবর পড়ছিলেন লিনা আলওয়াশ। মরক্কোর মেডি ওয়ান টেলিভিশন চ্যানেলের খবরপাঠিকা তিনি। হঠাৎ বলা নেই কওয়া নেই—ক্যামেরার সামনে হাজির তাঁর কোঁকড়াচুলা ছোট্ট মেয়েটা! ভিডিও ফুটেজে দেখা গেল, মেয়ে তার মায়ের দিকে মুঠোফোনটা এগিয়ে দেওয়ার চেষ্টা করছে। মা তখন ‘অন এয়ার’, ব্যাপারটা বুঝতে পেরে ভয়ে ভয়ে পিছিয়ে যায় সে। এমন ‘আচানক পরিস্থিতি’ ভালোই সামলেছেন লিনা। আড়চোখে মেয়েকে দেখলেও খবর পড়া থামেনি তাঁর। শুধু মৃদু মাথা নেড়ে যেন বোঝাতে চাইছিলেন, ‘এই! যাও যাও!’ ডেইলি মেইল।