সংলাপ-এর ৩৬ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটকের দল সংলাপ গ্রুপ থিয়েটার ৩৬টি বছর অতিক্রম করেছে। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় সংগঠনটি তাদের নাট্য আন্দোলনের তিন যুগপূর্তিতে শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে আয়োজন করে ‘সংলাপের মিলন মেলা’। আলোচনা, গান, আড্ডা আর নাটক প্রদর্শনী নিয়ে সাজানো এই অনুষ্ঠানে সমবেত হন সংগঠনের প্রবীণ, নবীন, নিয়মিত ও অনিয়মিত কর্মীরা।
অনুষ্ঠানে মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকীতে নিবেদিত সংলাপ প্রযোজিত নাটক বদনাম। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প বদনাম অবলম্বনে এই নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মোস্তফা হীরা। এটি বদনাম নাটকের ১৫তম মঞ্চায়ন।