সংলাপ গ্রুপ থিয়েটারের ‘বদনাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংলাপ গ্রুপ থিয়েটার রবীন্দ্রনাথের কবিতা অবলম্বনে দেবতার গ্রাস নাটকটি মঞ্চে আনে ২০০৭ সালে। এবার তারা মঞ্চে আনছে রবীন্দ্রনাথের ছোটগল্প অবলম্বনে নাটক বদনাম। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মোস্তফা হীরা। রবীন্দ্রনাথের অন্যান্য নাটকের মতো এখানেও নানা মানবিক দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে। আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে নাটকটির কারিগরি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আর উদ্বোধনী প্রদর্শনী হবে একই মঞ্চে ৩১ ডিসেম্বর।মোস্তফা হীরা বলেন, ‘গল্পে রবীন্দ্রনাথ নিজেই মন্তব্য করেছেন, গল্পের প্রধান চরিত্র সদুমনির মধ্য দিয়ে তিনি নারীদের কথা বলতে চেয়েছেন। বিষয়টি আজকের প্রেক্ষাপটে খুবই প্রাসঙ্গিক। তাই আমরা নাটকটি করতে উৎসাহ বোধ করছি। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে নাটকটি আমরা মঞ্চে আনছি।’