সংলাপবিহীন চরিত্রে আরফিন শুভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মডেল ও অভিনেতা আরফিন শুভ এবার একটি ভিন্ন ধরার চরিত্রে অভিনয় করবেন। সংলাপবিহীন চরিত্র। পুরো নাটকজুড়ে তাঁর একটি সংলাপও থাকবে না। সহশিল্পীদের প্রতিটি কথাই তিনি বলবেন লিখে লিখে। সেই সঙ্গে থাকবে প্রচুর অভিব্যক্তি। আরফিন শুভ এমন ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে পেরে যারপরনাই আনন্দিত। তিনি বলেছেন, ‘এটা আমার জন্য একেবারেই নতুন একটি চরিত্র। চেষ্টা করব যথাযথভাবে ফুটিয়ে তুলতে। পরিচালকের সঙ্গেও এ নিয়ে আমার আলাপ-আলোচনা হচ্ছে। আমার বিশ্বাস একেবারে ভিন্ন এক আরফিন শুভকে দর্শকেরা এ নাটকে দেখতে পাবেন।’‘হয়ত মানুষ নই’ নামের এ নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। মঙ্গলবার থেকে নাটকটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। এ নাটকে আরেফিন শুভর সহশিল্পী হিসেবে অভিনয় করছেন সারিকা।