প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল ১৭ নম্বর পৃষ্ঠায় (নগর সংস্করণ) সংস্কৃতি সংবাদে প্রকাশিত ছবিটি ছিল শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইমাজিনেশন আর্ট স্কুল আয়োজিত শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার নির্বাচিত খুদে শিল্পীদের ছবির প্রদর্শনী। দৃক গ্যালারিতে পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনী শুরু হয়েছিল ২৬ ডিসেম্বর। ভুলক্রমে ছবির পরিচিতিতে ছাপা হয়েছে আইন ও সালিশ কেন্দ্র আয়োজিত শ্রমজীবী শিশুদের প্রদর্শনী।—বার্তা সম্পাদক