সংসার নিয়ে সান্দ্রা বুলকের নতুন ভাবনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্কার বিজয়ী অভিনেত্রী সান্দ্রা বুলক আবার জেসি জেমসের সঙ্গে সংসার করার কথা ভাবছেন। পরিবারের সদস্যদের ভালোর জন্য শেষবারের মতো জেমসের সঙ্গে সম্পর্ক রক্ষার কথাই ভাবলেন তিনি। একটি সূত্রমতে, জেমসকে মেনে নিচ্ছেন সান্দ্রা। কিন্তু জেমস তাঁর সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছেন, তা কখনোই ভুলবেন না তিনি। জেমস সান্দ্রাকে উপহার দিয়েছেন পরিবার, যা সান্দ্রা সব সময় চাইতেন এবং এই পরিবারের কারণেই তিনি জেমসকে ক্ষমা করে দেবেন।সান্দ্রার পরিবারে আছে জেসি জেমসের ছয় বছর বয়সী মেয়ে সানি, আরও আছে শ্যান্ডলার, জেসি জুনিয়র। সাত মাস আগে সান্দ্রা দত্তক নিয়েছেন লুইস নামের একটি ছেলেকে। বিয়ের চার বছর পর গত এপ্রিল মাস থেকে সান্দ্রা ও জেমস আলাদা থাকছিলেন এবং গত জুন মাসে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।