সংসার ভাঙছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবাহবিচ্ছেদের জন্য আদালতে আবেদন করেছেন অভিনেত্রী প্যাট্রিসিয়া আরকেট। অভিনেতা টমাস জেনের সঙ্গে মাত্র চার বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। গত শুক্রবার লস অ্যাঞ্জেলেসের আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন আরকেট। এই অভিনেত্রী এর আগেও একবার ছাড়াছাড়ির উদ্যোগ নিয়েছিলেন। সেটা গেল বছরের জুলাই মাসের কথা। টমাস জেন বর্তমানে এইচবিওর ‘হাং’ সিরিজের কাজ নিয়ে ব্যস্ত। এই দম্পতির ঘরে সাত বছরের একটি মেয়ে রয়েছে। ২০০৬ সালের মে মাসে বিয়ে করেছিলেন তাঁরা। ওয়েবসাইট।