সংসার ভাঙল মি. বিনের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোয়ান অ্যাটকিনসনের ডিভোর্স
রোয়ান অ্যাটকিনসনের ডিভোর্স

কৌতুক অভিনেতা রোয়ান অ্যাটকিনসন, দর্শকদের কাছে যিনি ‘মিস্টার বিন’ নামেই বেশি পরিচিত। সম্প্রতি ভেঙে গেছে তাঁর দীর্ঘ চব্বিশ বছরের সংসার। সুনেত্রা শাস্ত্রীর সঙ্গে রোয়ান অ্যাটকিনসন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ১৯৯০ সালে। সম্প্রতি আদালত এই দম্পতির দ্রুত ডিভোর্স সম্পাদনের আবেদন মঞ্জুর করেন।
ডিভোর্স বা বিবাহবিচ্ছেদের জন্য তাঁদের এত কীসের তাড়া ছিল? অবশ্য, গত বছর থেকেই আলাদা থাকছিলেন তাঁরা। শোনা যাচ্ছে, ষাট বছর বয়সী রোয়ান অ্যাটকিনসন আঠারো মাস যাবৎ প্রেম করছেন বত্রিশ বছর বয়সী তারকা লুইস ফোর্ডের সঙ্গে। রোয়ানের এই বিষয়টাকে হয়তো তাঁর স্ত্রী (বর্তমানে সাবেক স্ত্রী) সুনেত্রা ‘অযৌক্তিক ব্যবহার’ হিসেবে আখ্যা দিয়েছেন।
একটি সূত্র জানিয়েছে, বিবিসির প্রাক্তন মেকআপ শিল্পী সুনেত্রা (৫৪) তাঁর স্বামীর সঙ্গে এত অল্পবয়সী একটি মেয়ের সম্পর্কের বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেননি।
সূত্রটি আরও জানিয়েছে, একটি কেন্দ্রীয় পারিবারিক আদালতে বিভাগীয় বিচারক এক মিনিটেরও কম সময়ে রোয়ান-সুনেত্রার বিবাহবিচ্ছেদের শুনানি সম্পন্ন করেন। তবে এরা দুজনের একজনও নাকি নিজেদের প্রস্তাবিত তালাক আবেদনের ঘোষণা শুনতে সেসময় আদালতে উপস্থিত ছিলেন না। ডেইলি মেইল।