সংসারে মন দেবেন মিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাশটন কুচারের প্রেমে মিলা কুনিস এমনই মজেছেন যে হলিউডের ঝলমলে দুনিয়া নাকি আর ভালো লাগছে না তাঁর। বিয়ে করে সংসারে থিতু হতে চান তিনি। আর হলিউডকে জানিয়ে দেবেন বিদায়।সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব জানিয়েছেন মিলা। তিনি বললেন, ‘যদি তখনো মানুষ আমাকে দেখতে চায়, কাজ দিতে চায়, তবে বছরে একটি ছবি করব। কিন্তু আমার জীবনের একমাত্র সুখের উৎস এমন ক্ষণস্থায়ী কিছুর ওপর নির্ভর করতে পারে না। আর হলিউডের জীবনটা খুবই ক্ষণস্থায়ী বলেই আমার মনে হয়।’ তবে অভিনয় ছাড়লেও প্রযোজনা করার ইচ্ছা আছে মিলার। ব্যাং শোবিজ।