প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকাদের থাকে অদ্ভুত সব ভীতি৷ বিশ্বাস, সংস্কার আর কুসংস্কার। এর থেকে ভিন্ন নন ইমরান হাশমিও। তাঁর আছে এক ভিন্ন ধরনের বিশ্বাস। হাশমির ধারণা, মুম্বাইয়ের হাজি আলী দরগা তাঁর জন্য শুভ। তাই তিনি চেষ্টা করেন নিজের ছবির কোনো না-কোনো একটা দৃশ্য সেখানে চিত্রায়ণের। তাঁর নতুন ছবি রাজা নটওয়ারলাল-এর জন্যও সেই দরগাতেই অন্তত একটি দৃশ্য হলেও চিত্রায়ণ করতে চান তিনি। ছবির পরিচালককে এরই মধ্যে এ বিষয়ে অনুরোধ করেছেন হাশমি। পরিচালকও রাজি। এখন শুটিংয়ের পর এ-ই দেখার অপেক্ষা যে হাজি আলী দরগা আদৌ কতটা শুভ হাশমির জন্য।