সংস্কৃতি সংবাদশিশু-কিশোর মেলার সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গীতি-আলেখ্য, নাটক, মূকাভিনয় ও আড্ডার মধ্য দিয়ে হয়ে গেল শিশু-কিশোর মেলার প্রথম কেন্দ্রীয় সম্মেলন। গতকাল বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। উদ্বোধনের পরেই ছিল শোভাযাত্রা।
দিনব্যাপী বিজ্ঞান প্রকল্প ও দেয়ালিকা প্রদর্শনী, আলোচনা ও কর্মশালার মধ্য দিয়ে চলে সম্মেলন। সন্ধ্যায় ছিল স্মারক ও পুরস্কার প্রদান এবং সাংস্কৃতিক পরিবেশনা। অভিভাবকদের জন্য ছিল সন্তান লালন-পালনের ওপর একটি অধিবেশন।
সাংস্কৃতিক পরিবেশনায় গান, আবৃত্তি, নাচ ছাড়াও ছিল সিলেটের নাটক আমরা সবাই রাজা, খুলনার নাটক তোতা কাহিনির পরের কাহিনি এবং চট্টগ্রামের নৃত্যনাট্য বীরপুরুষ।