সংস্কৃতিচর্চায় শিল্পকলার নানা উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ও মানোন্নয়নে বাংলাদেশ শিল্পকলা একাডেমী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি অবকাঠামো বিনির্মাণের প্রকল্পও রয়েছে। প্রস্তাবিত প্রকল্পগুলো এখন অনুমোদনের অপেক্ষায়।একাডেমীর সদ্য নিযুক্ত মহাপরিচালক লিয়াকত আলী লাকী বললেন, ‘এখানে আমি শিল্পের উৎকর্ষের জায়গাকে প্রাধান্য দিচ্ছি।’ মাস তিনেক আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন লিয়াকত আলী। গতকাল বৃহস্পতিবার একাডেমীতে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি চলতি অর্থবছরে প্রস্তাবিত কর্মসূচিগুলো তুলে ধরেন। এ সময় তিনি জানান, দায়িত্ব পেয়ে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বাজেট পাঠিয়েছেন, যে পরিকল্পনাগুলোর জন্য বরাদ্দ পেয়েছেন কিংবা তা আগেই বরাদ্দ হয়েছিল, সেগুলোর বাস্তবায়ন শুরু করেছেন।মহাপরিচালক জানালেন, দেশের ৬৩টি জেলায় শিল্পকলার যে শাখাগুলো আছে, তার সব কয়টিকে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ জেলা শিল্পকলা একাডেমীগুলোকে সক্রিয় করে তোলা না গেলে প্রতিষ্ঠানটির উদ্দেশ্য সম্পূর্ণ ব্যাহত হবে।লিয়াকত আলী জানান, সব কয়টি জেলা শিল্পকলা একাডেমীর কমিটি গঠন করার প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় শিল্পী ও সংস্কৃতিকর্মীদের সমন্বয়ে এসব কমিটি গঠন করা হবে। প্রতিটি জেলা শিল্পকলা একাডেমীর জন্য বাজেট বরাদ্দ ছিল প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এবার তা চার গুণ বাড়ানো হচ্ছে। এ ছাড়া এখানে গান, নাচ, নাটক, চারুকলা ও তবলার ওপর যাঁরা প্রশিক্ষণ দেন, তাঁদের সম্মানীও বাড়ানো হচ্ছে। জেলা শিল্পকলা একাডেমীগুলোকে সক্রিয় করার জন্য স্থানীয়ভাবে লোকজ মেলা, বিভিন্ন ঋতু-উৎসব, ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে। এ ছাড়া কেন্দ্রীয়ভাবে উল্লেখযোগ্য কিছু অনুষ্ঠান এখন থেকে বিভিন্ন জেলা এবং বিভাগে আয়োজন করা হবে। পাশাপাশি বিভিন্ন জেলার শিল্পীদের ঢাকায় এনে অনুষ্ঠান করা হবে।সুস্থধারার চলচ্চিত্র আন্দোলনের পীঠস্থান হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সহযোগিতায় বিভিন্ন প্রকল্প নেওয়া হচ্ছে। এ ছাড়া লোকজ সংস্কৃতির বিকাশের পাশাপাশি সার্কাস ও পুতুলনাচকে আন্তর্জাতিক মানের করার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমকে আরও বেশি আধুনিক এবং সময়োপযোগী করা হচ্ছে। এ ছাড়া সার্কাসশিল্পের পৃষ্ঠপোষকতা, নবীন নাট্যকার ও নির্দেশকের প্রযোজনা নিয়ে নাট্যোৎসব, জাতীয় পর্যায়ে ইউনিয়নভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, লুপ্তপ্রায় বাদ্যযন্ত্র সংগ্রহ, প্রতিশ্রুতিশীল শিল্পীদের গানের অ্যালবাম প্রকাশ, প্রথিতযশা সাংস্কৃতিক ব্যক্তিদের ওপর তথ্যচিত্র নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার পাশাপাশি দেশের বিলুপ্তপ্রায় অ্যাকুস্টিক বাদ্যযন্ত্রের দক্ষ শিল্পী তৈরির বিষয়েও কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া একাডেমীর পক্ষ থেকে দেশজ লোকনাট্যের আঙ্গিকে মঞ্চ নির্মাণ, অ্যাম্ফি থিয়েটার নির্মাণ, ডিজিটাল অডিও-ভিডিও ল্যাব স্থাপন, জাতীয় চিত্রশালা ও ঢাকাসহ জেলা শিল্পকলা একাডেমীর গ্রন্থাগার উন্নয়নের জন্য পরিকল্পনা করা হয়েছে। সবচেয়ে গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পুরো কার্যক্রমকে ডিজিটাল প্রযুক্তিতে নিয়ে আসার ব্যাপারটি। এ ছাড়া সংস্কৃতিচর্চার বিকাশের জন্য একটি বিশেষায়িত পৃথক টিভি চ্যানেল ও বেতার কেন্দ্র প্রতিষ্ঠার কথাও ভাবনায় রয়েছে।লিয়াকত আলী জানান, বাংলাদেশ সরকারের অনুন্নয়ন বাজেট হতে অর্থায়নকৃত কর্মসূচির অংশ হিসেবে এসব প্রস্তাব বাস্তবায়নের জন্য সম্ভাব্য বাজেট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে দেওয়া হয়েছে। স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’অর্জুন সত্যপালনের জন্য ব্রহ্মচর্যব্রত গ্রহণ করে মণিপুর বনে আসেন। মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদা অর্জুনের প্রেমে পড়েন। কিন্তু অর্জুন পুরুষের সাজে সজ্জিত চিত্রাঙ্গদার প্রেম প্রত্যাখ্যান করেন। পরে চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন এবং যৌবনের দেবতা বসন্তের বরে এক বছরের জন্য অপরূপ সুন্দরীতে পরিণত হন। অতঃপর অর্জুন চিত্রাঙ্গদার প্রেমে পড়েন। কিন্তু অর্জুনকে লাভ করেও চিত্রাঙ্গদার দ্বন্দ্ব ঘুচে না—অর্জুন প্রকৃতপক্ষে কাকে ভালোবাসেন, চিত্রাঙ্গদার বাহ্যিক রূপ, নাকি তার প্রকৃত অস্তিত্বকে? এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে কাহিনি এগোতে থাকে। এক সময় চিত্রাঙ্গদার আত্মদ্বন্দ্বের অবসান ঘটে। মহাভারতের কাহিনি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য চিত্রাঙ্গদা। সার্ধশততম রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সম্প্রতি নাট্য সংগঠন স্বপ্নদল নাটকটি মঞ্চে এনেছে। গত ১৬ জুন ছিল চিত্রাঙ্গদার উদ্বোধনী প্রদর্শনী। এর দ্বিতীয় মঞ্চায়ন হবে কাল শনিবার সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার মিলনায়তনে। নাটকটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।