সকল রসের ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবিশালে রবীন্দ্রসংগীত প্রশিক্ষণ, সংগীত ও গীতি-নৃত্যনাট্য চিত্রাঙ্গদা পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয়েছে কবিগুরুর ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সার্ধশততম জন্মবর্ষ উৎব ‘সকল রসের ধারা’। গত বৃহস্পতিবার বিকেলে বরিশালের রবীন্দ্রসংগীত-শিল্পীদের প্রশিক্ষণ দেন লিলি ইসলাম, হিমাদ্রী শেখর তালুকদার ও শিমু রানী দে। প্রশিক্ষণ শেষে সন্ধ্যায় নগরের অশ্বিনী কুমার দত্ত মিলনায়তনে আলোচনা, সংগীত ও গীতি-নৃত্যনাট্য চিত্রাঙ্গদা পরিবেশিত হয়। সমাপনী দিনে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শিল্পীদের কণ্ঠে মঙ্গল আহ্বান ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। এ জীবন পুণ্য করো দহন-দানে’ গানের সঙ্গে প্রদীপ প্রজ্বালন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনর রশীদ খান। বরীন্দ্রনাথের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ বরিশাল শাখার আয়োজনে তিন দিনের সার্ধশততম জন্মবর্ষ অনুষ্ঠানমালার শেষ দিনে আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক কাজল বন্দ্যোপাধ্যায় ও শিক্ষাবিদ অধ্যক্ষ মো. হানিফ। সভাপতিত্ব করেন মুকুল দাস। এরপর শুরু হয় রবীন্দ্রসংগীতের আসর। গানের পর ছিল নৃত্যশিল্পী মুরাদুজ্জামান খানের পরিচালনায় নাট্যসংগঠন বরিশাল থিয়েটারের পরিবেশনায় গীতি-নৃত্যনাট্য চিত্রাঙ্গদা।