সকাল ও রায়হানের ‘ড্যাফোডিল’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাট্যনির্মাতা সকাল আহমেদ ও ক্যামেরাম্যান রায়হান খান যৌথভাবে তৈরি করতে যাচ্ছেন ডিজিটাল চলচ্চিত্র ড্যাফোডিল। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে জানানো হয়, সকাল অনেক দিন ধরেই নাটক নির্মাণ করছেন আর রায়হান ক্যামেরার পেছনে। এবার তাঁরা একসঙ্গে পরিচালনা করতে যাচ্ছেন চলচ্চিত্র ড্যাফোডিল। ছবিটি তৈরি হবে ডিজিটাল কারিগরি সহযোগিতায়। ছবির শুটিং শুরু হবে এ মাসেই। পরিচালক সূত্রে জানা গেছে, চলচ্চিত্রটির কাহিনি গড়ে উঠেছে একজন যৌনকর্মী আর পতিতালয়ে নিয়মিত যাতায়াত করা এক যুবকের গল্প নিয়ে। ধনী এই যুবকের মনে রয়েছে হতাশা। ওই যৌনকর্মীর সঙ্গে তাঁর প্রেম হয়। কিন্তু একসময় দুজনেরই মৃত্যু ঘটে। ছবিতে অভিনয় করবেন মোশাররফ করিম, তিশা, জয়ন্ত চট্টোপাধ্যায়, ডলি জহুর প্রমুখ। থাকছে ছয়টি গান। গানগুলোতে কণ্ঠ দেবেন বাপ্পা মজুমদার, হাবিব ও হূদয় খান।