সকালে প্রতিমা সন্ধ্যায় পরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টার জলসার মাতে অভিনয় করছেন প্রতিমা রায়চৌধুরীর ভূমিকায় আর জল নূপুর নাটকে পরির চরিত্রে। বাস্তবের অপরাজিতা আসলে কেমন? এই অভিনেত্রীর উত্তর, তিনি একই সঙ্গে প্রতিমা আবার পরিও! সত্যিকারের জীবনেও তিনি ভীষণ লড়াকু জানিয়ে অপরাজিতা বলেন, ‘আমি একটা যৌথ পরিবারে বাস করি, যেখানে আমাকে অনেক কিছুর সঙ্গে মানিয়ে নিতে হয়। কাজ আর বড় একটা পরিবার—এই দুয়ের মধ্যে ভারসাম্য রাখা কিন্তু চাট্টিখানি কথা নয়। অপরাজিতা সত্যিকারের জীবনেও তাই যুদ্ধংদেহী।’
পরি আর প্রতিমা—এ দুয়ের মধ্যে পরি চরিত্রটি করতেই তাঁকে বেশি শ্রম দিতে হয়েছে বলে জানিয়েছেন অপরাজিতা। তবে তাঁর প্রিয় চরিত্র প্রতিমাই। টিএনএন