সক্রেটিসের জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওপরের সাদা-কালো ছবিটি দৃশ্যপটের সক্রেটিসের জবানবন্দি নাটকের। রচনা শিশির কুমার দাশ, পরিচালনা দৃশ্যপট পরিচালনা পর্ষদ। এখানে সক্রেটিসের চরিত্রে অভিনয় করেছেন আলী মাহমুদ। নাটকটির চরিত্রে আলী মাহমুদ, পিকলু বক্সী, আহসান, রিম্পিকে দেখা যাচ্ছে। নাটকটি সম্পর্কে কথা বলতে গিয়ে আলী মাহমুদ বললেন, ‘এখানে সক্রেটিসকে হেমলক বিষ খাইয়ে মারার দৃশ্য দেখানো হচ্ছে। জেলখানার ভেতরে পাশে তাঁর শিষ্যরা। এথেন্সের শাসকেরা রাষ্ট্রীয় স্বীকৃত দেবদেবীকে না মানা এবং অল্প বয়সী তরুণদের বিপথগামী করা হচ্ছে বলে সক্রেটিসের বিরুদ্ধে অভিযোগ আনে। আদালতে ৫০১ জন বিচারকের সামনে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাঁকে নির্বাসনে দেওয়ার বিকল্প প্রস্তাবও করা হয় কিন্তু সক্রেটিস নির্বাসন চাননি। শেষ পর্যস্ত হেমলক বিষ পান করেই মৃৃত্যুবরণ করেন।নাটকটি মঞ্চে আনার স্মৃতি হাতড়ে তিনি বললেন, ‘এ নাটকটির জন্য আমরা দীর্ঘদিন কর্মশালা করার মধ্য দিয়ে কাজ শুরু করি। প্রায় ছয় মাস ধরে আমরা বকশীবাজারে আমাদের এক নাট্যকর্মীর বাসায় মহড়া করি। যদিও সেই সময়কার অনেক অভিনেতা-অভিনেত্রী এখন নাটকটিতে নেই। কিন্তু মহড়ার অনেক আনন্দের স্মৃতি ভেসে ওঠে। নাটকটি নিয়ে আমরা ত্রিপুরা পর্যন্ত গেছি। বর্তমান বিশ্বসাহিত্য কেন্দ্রের সহযোগিতায় ঢাকার বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নাটকটির প্রদর্শনী করেছি।’নাটকটি প্রথম মঞ্চে আসে ১৯৯৯ সালে, মহিলা সমিতি মিলনায়তনে। এ পর্যন্ত নাটকটির ৭৭টি প্রদর্শনী শেষ হয়েছে।