সখা তোমারে পাইলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতুলপ্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায় ও রজনীকান্ত সেন—এই তিন কবির ১২টি গান নিয়ে অদিতি মহসিনের অ্যালবাম সখা তোমারে পাইলে। এটি প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে এর মোড়ক উন্মোচন করেন সাহিত্যিক সৈয়দ শামসুল হক। শিল্পীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। স্বাগত বক্তব্য দেন বেঙ্গল শিল্পালয়ের পরিচালক সুবীর চৌধুরী। অ্যালবামের গানগুলো হচ্ছে: অতুলপ্রসাদ সেনের ‘যাব না, যাব না, যাব না ঘরে’, ‘ওগো নিঠুর দরদী’, ‘আমি বাঁধিনু তোমার তীরে’, ‘কে তুমি বসি নদীকূলে’ ও ‘মোর আজি গাঁথা হল না’; দ্বিজেন্দ্রলাল রায়ের ‘আমরা এমনি এসে ভেসে যাই’, ‘একবার গালভরা মা ডাকে’, ‘সে কেন দেখা দিল রে’ ও ‘আজি তোমার কাছে’ এবং রজনীকান্ত সেনের ‘জাগাও পথিকে’, ‘সখা, তোমারে পাইলে আর’ ও ‘যদি মরমে লুকায়ে রবে’।মোড়ক উন্মোচনের আনুষ্ঠানিকতা শেষে শিল্পী অ্যালবামের প্রথম গান ‘মোর আজি গাঁথা হল না’ পরিবেশন করে গানের পালা শুরু করেন। এ ছাড়া তিনি অ্যালবামের আরও কিছু গান পরিবেশন করেন। এরপর শিল্পী শ্রোতাদের অনুরোধে তাঁদের পছন্দের কিছু গান গেয়ে শোনান।