সঙ্গীহীন এমা!
হ্যারি পটার সিরিজের অভিনেত্রী এমা ওয়াটসন মনে করছেন, বান্ধবী হিসেবে তিনি খুবই জঘন্য। কারণ, সারাক্ষণই তাঁকে নিয়ে ব্যস্ত থাকতে হয়। যা তাঁর বয়ফ্রেন্ডের জন্য খুবই বিরক্তিকর। তিনি এও বলেন, ‘সারাক্ষণ লোকজন আমার কাছে কাজের প্রস্তাব নিয়ে আসসেন। আর আমিও তাঁদের কোনো অবস্থাতেই না করতে পারছি না।’হ্যারি পটার সিরিজের এ অভিনেত্রীর আপাতত কোনো বয়ফেন্ড নেই বলেও জানান। আর এটা এমার জন্যও বেশ সুখকর সংবাদ। কারণ, এমা এখন নিজেকে অভিনয়ের মধ্যে বেশি সীমাবদ্ধ রাখতে চাচ্ছেন। তাই অনেকটা স্বার্থপরের মতো বয়ফ্রেন্ড থেকেও দূরে থাকতে চাচ্ছেন তিনি।২০ বছর বয়সী এই অভিনেত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ভালোবাসা ও রোমাঞ্চের ব্যাপারে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করতেও পছন্দ করেন বলে জানান তিনি। উল্লেখ্য, ২০০৯ সালে ২৯ মিলিয়ন ডলার আয় করা এ অভিনেত্রী গত বছরও হলিউডের সবচেয়ে দামি তারকায় পরিণত হয়েছেন।