সজলের বিপরীতে ফারিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারই প্রথম অভিনেতা সজলের বিপরীতে অভিনয় করলেন লাক্স তারকা ফারিয়া। সম্প্রতি শুটিং শেষ হওয়া এই নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। এই নাটকে ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন মেহজাবিন ও তাহসিন।নাটকটিতে দেখা যাবে, ফারিয়া, তাহসিন ও মেহজাবিন—তিনজনের সঙ্গেই সজল লুকিয়ে লুকিয়ে একই সঙ্গে প্রেম করছেন। সজলের এই আচরণ একসময় সবার কাছেই প্রকাশিত হয়ে পড়বে। তার পরই ঘটনা মোড় নেয় অন্যদিকে। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় ‘ভোটিং লাইফ’ নাটকের কাহিনি।‘ভোটিং লাইফ’ নাটকে অভিনয় প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘এবারই প্রথম অভিনেতা সজল ও পরিচালক সকাল আহমেদের সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা হলো। কাজের সময় দুজনের কাছ থেকেই আমি যথেষ্ট সাহায্য-সহযোগিতা পেয়েছি। আশা করছি, নাটকটি দর্শকদের বেশ ভালো লাগবে।’ভোটিং লাইফ নাটকটি ছাড়াও ফারিয়া খুব শিগগিরই শুরু করবেন চয়নিকা চৌধুরীর নতুন একটি নাটকের শুটিং। এ ছাড়া শুটিং চলছে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘এয়ারকম’-এর।নাটকের কাজ ছাড়াও ফারিয়া বর্তমানে বাংলালিংকের একটি নতুন বিজ্ঞাপনচিত্রের প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে তিনি নতুন করে বাংলালিংকের সঙ্গে আরও কয়েক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।