সঞ্চালক আলমগীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেধাভিত্তিক অনুষ্ঠান ‘হাউসফুল’ নিয়ে আসছেন আলমগীর। গতকাল বৃহস্পতিবার থেকে এফডিসিতে অনুষ্ঠানটির ধারণকাজ শুরু হয়েছে। মাছরাঙা টিভির এই অনুষ্ঠানের প্রতি পর্বে অংশ নেবেন সাধারণ দর্শক ও একজন তারকা। জানা গেছে, এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের শুধু প্রশ্নের পর প্রশ্ন করা হবে না। এতে কুইজগুলোকে এমনভাবে উপস্থাপন করা হবে, যেখানে দর্শক তথ্যের পাশাপাশি বিনোদনও পাবেন।জানা গেছে. গোড়ার দিকের পর্বগুলোতে সাধারণ দর্শকেরা অংশ নেবেন। পরে প্রতিটি পর্বে আসবেন একজন করে তারকা। তারকাদের মধ্যে আছেন শাকিলা জাফর, অমিত হাসান, ন্যান্সিসহ আরও অনেকে।