সঞ্চালক ফাহমিদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজের ঝুঁকিপূর্ণ মানুষদের নিয়ে কিছুদিন আগে বাংলাভিশনে পাঁচটি প্রতিবেদন প্রচারিত হয়। এই পাঁচটি প্রতিবেদন নিয়ে এবার তৈরি হয়েছে তথ্যচিত্র। আর তথ্যচিত্রটিতে সঞ্চালনা করেছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। তিনি বলেন, ‘গানের পাশাপাশি বেশ কিছু সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে আমি জড়িত আছি। এবার তেমনই একটি সামাজিক কাজ নিয়ে নির্মিত তথ্যচিত্রের সঞ্চালনার কাজ করেছি। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কাজটি করেছি।’তথ্যচিত্রে সমাজের অবহেলিত হিজড়া, মাদকসেবী, এইচআইভি পজিটিভ, যৌনকর্মী—এই চার শ্রেণীর মানুষের দুর্দশার ব্যাপারগুলো তুলে ধরা হয়েছে। ইউএসএআইডির অর্থায়নে তথ্যচিত্রটি তৈরি করা হয়েছে।