সঞ্জয়ের আবেদন খারিজ করেছেন সুপ্রিম কোর্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঞ্জয় দত্তের সাজা পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। গত শুক্রবার বিচারপতি পি সথশিবম ও বিচারপতি বি এস চৌহানের এজলাসে সঞ্জয়ের এই আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। আদালত সঞ্জয়ের আবেদনকে যুক্তিহীন বলে মন্তব্য করেন। গত ২১ মার্চ সুপ্রিম কোর্ট ১৯৯৩ সালে মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণ মামলায় অস্ত্র আইনে সঞ্জয় দত্তের সাজা বহাল রাখেন। তবে তাঁর কারাদণ্ডের সময়সীমা কমিয়ে পাঁচ বছর করা হয়। এরই মধ্যে দেড় বছর কারাভোগ করেছেন সঞ্জয়। তাঁকে আরও সাড়ে তিন বছর কারাভোগ করতে হবে। আনন্দবাজার অনলাইন।