সঞ্জয়ের দুঃখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮ মে আদালতে আত্মসমর্পণ করতে হবে সঞ্জয় দত্তকে। তাই ভীষণ ব্যস্ত তিনি বাকি ছবিগুলোর কাজ নিয়ে। বিপদেই নাকি বন্ধুর পরিচয়। বলিউডের এই তারকাও সেটা টের পাচ্ছেন হাড়ে হাড়ে। বললেন, ‘৩০ দিনের কাজের জন্য কারও কাছে একটা টাকাও চাইনি আমি। বিনিময়ে কী পেলাম? প্রতারণা। আমার অনেক সহকর্মীই প্রচারমাধ্যমে বলছেন, আমি নাকি ঘরে বসে আরাম করছি। কিন্তু আমি তো আসলে বসে নেই। তাঁরা (পরিচালকেরা) যেন আর্থিকভাবে লোকসানে না পড়েন, তার জন্য শুটিং করছি।’সম্প্রতি করন জোহরের উংলি ছবিটি শেষ করলেন সঞ্জয়, টিপি আগারওয়ালের পুলিশ গার্ল ছবির শুটিং শেষের পথে, ডাবিং চলছে অপূর্ব লাখিয়ার জঞ্জির এবং রাজু হিরানির পিকে ছবির। আর নিজের হাসমুখ পিঘল গ্যায়ার শুটিং শুরু করবেন শিগগিরই। টিএনএন।