সঞ্জীব চট্টোপাধ্যায় ও 'লোটা কম্বল'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের উপন্যাস লোটা কম্বল নিয়ে এ দেশে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক। উপন্যাসের নামেই নাটকের নাম লোটা কম্বল। প্রচারিত হচ্ছে গাজী টিভিতে। এ উপলক্ষে কাল বৃহস্পতিবার ঢাকায় আসছেন তিনি। ওই দিন বিকেলে জাতীয় প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছে ধারাবাহিকটির প্রযোজনা প্রতিষ্ঠান গ্রুপ এমইএসপি ও আলফা আই মিডিয়া। এখানে অংশ নেবেন তিনি।
ধারাবাহিকটির নাট্যরূপ দিয়েছেন সৈয়দ জিয়াউদ্দিন, পরিচালনা করেছেন গোলাম মুক্তাদির, নির্বাহী প্রযোজক শাহরিয়ার শাকিল।