সঞ্জীব চৌধুরীর জন্মদিনে ‘আয় আমন্ত্রণ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় তিন বছর পর আসছে ব্যান্ডদল দলছুটের নতুন অ্যালবাম। এটি তাদের পঞ্চম অ্যালবাম। সঞ্জীব চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে অ্যালবামের নাম রাখা হয়েছে তাঁরই একটি কবিতা থেকে। দলছুটের এবারের অ্যালবামটির নাম রাখা আয় আমন্ত্রণ। এরই মধ্যে অ্যালবামটির সবকিছু চূড়ান্ত করা হয়েছে বলে জানান দলছুটের প্রধান বাপ্পা মজুমদার। ২৫ ডিসেম্বর প্রয়াত সঞ্জীব চৌধুরীর ৪৭তম জন্মবার্ষিকী। তাই দলছুটের সবাই অ্যালবামটির প্রকাশের ক্ষেত্রে সঞ্জীব চৌধুরীর জন্মদিনটাকেই বেছে নিয়ে। অ্যালবামে মোট গান থাকবে ১১টি। আয় আমন্ত্রণ অ্যালবামে গান লিখেছেন প্রয়াত সঞ্জীব চৌধুরী এবং তাঁর স্ত্রী প্রজ্ঞা নাসরীন। এ ছাড়া অন্য গীতিকারেরা হলেন—জুলফিকার রাসেল, তানবির সাজিব, রাসেল ওনীল, ইন্দ্রনীল চট্ট্যোপাধ্যায়, শাহান কবন্ধ, মারজুক রাসেল, রানা ও জাহিদ আকবর।আয় আমন্ত্রণ অ্যালবামের গানের কথাগুলো হচ্ছে— সামনে দাঁড়া, বালিকা, বিদ্রূপ, বাংলাদেশের গ্রীষ্ম, জলের প্রেমে, উড়াল মন, শূন্য, নতজানু ও সপ্ন।আয় আমন্ত্রণ প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘এবারের অ্যালবামে দলছুটের শ্রোতাদের জন্য একটা বড় শূন্যতা হচ্ছে সঞ্জীব দার না থাকার বিষয়টা। অ্যালবামটির পুরোটা জুড়ে তাঁরা সঞ্জীব দার অনুপস্থিতিটা ভালোভাবে টের পাবেন। তবে সর্বোপরি এবারের অ্যালবামে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি সরাসরি গানের আবহটাকে। প্রতিটি গানে শ্রোতারা সরাসরি গানের মজাটা পাবেন। এ ছাড়া যতটা সম্ভব আয় আমন্ত্রণ অ্যালবামে নয়া বাদ্যযন্ত্র ও প্রযুক্তির ব্যবহার এড়িয়ে যাওয়া হয়েছে।’