সঞ্জয় আবার কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্ত

আবার চার দেয়ালের বন্দীজীবন। এক মাসের সাময়িক মুক্তি শেষে আবারও পুনের ইয়েরওয়াড়া কারাগারে ফিরেছেন সঞ্জয় দত্ত। গতকাল মঙ্গলবার ৩০ দিনের সাময়িক মুক্তির মেয়াদ শেষ হয়েছে এই বলিউড তারকার। ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অপরাধে ৪২ মাসের কারাভোগ করছেন সঞ্জয়।
স্বাস্থ্যগত কারণে ১ অক্টোবর দুই সপ্তাহের মুক্তি দেওয়া হয়েছিল তাঁকে। ১৪ অক্টোবর মুক্তির মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানো হয়। পুরোটা সময় সঞ্জয় মুম্বাইয়ে নিজের বাড়িতে ছিলেন। পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। পূজা-অর্চনাও করেছেন। এনডি টিভি।