সঞ্জয় দত্তের বাড়ি নিলামে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযোজকের সঙ্গে ছবি করার চুক্তি করে অগ্রিম টাকা নিয়েছিলেন। ছবির কাজও শুরু করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ওই ছবি ছেড়ে দেওয়ার অভিযোগে সঞ্জয় দত্তের বাড়ি নিলামের আদেশ দিয়েছেন মুম্বাই হাইকোর্ট। সেখান থেকে পাওয়া অর্থ প্রযোজক শাকিল নুরানিকে দেওয়ার নির্দেশ দেন। মঙ্গলবার আদালতের এই নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে মুম্বাইয়ের পালি হিলের ইম্পিরিয়াল হাইটসে সঞ্জয় দত্তের ফ্ল্যাট বাড়িতে।২০০২ সালে প্রযোজক শাকিল নুরানি জান কি বাজি নামের একটি ছবি তৈরির জন্য সঞ্জয় দত্তের সঙ্গে চুক্তি করেন। ওই সময় সঞ্জয়কে অগ্রিম ৫০ লাখ রুপিও দেন তিনি। চুক্তি অনুযায়ী ছবিতে সঞ্জয় দত্ত নায়ক আর প্রিয়াংকা চোপড়া নায়িকার ভূমিকায় অভিনয় করার কথা। শুটিংয়ের মাঝপথে হঠাৎ চলে যান সঞ্জয়। এর পরই আদালতের শরণাপন্ন হন শাকিল। শাকিল সঞ্জয়ের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনে বলেন, ওই ছবি বানাতে গিয়ে তিনি আর্থিকভাবে দেউলিয়া হয়ে যান। এর পরই মুম্বাই হাইকোর্ট সঞ্জয় দত্তের সম্পত্তি নিলাম করে ওই অর্থ দেওয়ার নির্দেশ দেন। যদিও সঞ্জয় ওই নিলামের আগে ৩০ দিনের সময় পাচ্ছেন।