সঞ্জয় দত্তের মুক্তির মেয়াদ এক মাস বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্ত

বলিউড তারকা সঞ্জয় দত্তের প্যারোলে মুক্তির মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। স্ত্রী মান্যতার অসুস্থতার কারণে এই মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেন সঞ্জয়। গত সোমবার মহারাষ্ট্রের পুনের ডিভিশনাল কমিশনার প্রভাকর দেশমুখ এই আবেদন মঞ্জুর করেন। ২১ জানুয়ারি সঞ্জয় দত্তের দ্বিতীয় দফার প্যারোলে মুক্তির মেয়াদ শেষ হয়।
গত ২১ ডিসেম্বর সঞ্জয় দত্ত দ্বিতীয়বারের মতো এক মাসের জন্য প্যারোলে মুক্তি পান। এর আগে তিনি ১ অক্টোবর থেকে নিজের অসুস্থতার জন্য দুই দফায় মোট ৩০ দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন।
বেআইনি অস্ত্র রাখার দায়ে অভিযুক্ত সঞ্জয় দত্ত মহারাষ্ট্রের পুনের ইয়ারওয়াড়া কারাগারে পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করছেন।