সঞ্জয়কে পুলিশ দিয়ে আদালতে হাজির করানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ মার্চ সঞ্জয় দত্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। কিন্তু আদালতে উপস্থিত করা যায়নি তাঁকে। তাই শনিবার ভারতের উত্তর প্রদেশের মউ জেলার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট কৃষ্ণকুমার আগামী ৮ জুলাই পুলিশের মাধ্যমে সঞ্জয়কে আদালতে হাজির করানোর নির্দেশ দেন। তিনি এই নির্দেশ দিয়েছেন আজমগড় জেলার পুলিশ সুপার ও ডিআইজিকে। ২০০৯ সালে ভারতের লোকসভা নির্বাচনের সময় সঞ্জয় উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির পক্ষে নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন। সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ, ওই সময় তিনি এক জনসভায় সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন।