সঞ্জয়ের আত্মজীবনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক চড়াই-উত্রাইয়ের পর ‘মুন্না ভাইখ্যাত’ বলিউডের অভিনেতা সঞ্জয় দত্তের সবকিছুতে একটা স্থিরতা এসেছে বলা যায়। আর এ সময়ে এসে সঞ্জয়ের মনে উঁকি দিয়েছে নতুন এক চিন্তা। তাঁর ব্যক্তিজীবনের সবকিছুই এবার তিনি আত্মজীবনীর মাধ্যমে তুলে ধরতে চাচ্ছেন। আর এ জন্য সঞ্জয় এমন একজনের খোঁজে আছেন যে কিনা তাঁর লেখার কাজ এগিয়ে নিয়ে যাবে।মুম্বাই মিররে দেওয়া সাক্ষাত্কারের মাধ্যমে জানা গেছে, সঞ্জয় এখন ব্যাংককে ডেভিড ধাওয়ান পরিচালিত ‘রাসকেল’ ছবির শুটিংয়ে আছেন। তিনি বলেন, ‘আমি আত্মজীবনী লিখতে চাই। কিন্তু নানা ব্যস্ততার কারণে সেটা আর হয়ে ওঠেনি। পেশাগত নানা কাজে আমাকে ব্যস্ত থাকতে হয়। আমার অবশ্যই আত্মজীবনীর কাজটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত।’ টাইমস অব ইন্ডিয়া