সঞ্জয়ের আবার মুক্তি নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একবার প্যারোলে মুক্তি পেলেন সঞ্জয় দত্ত। গতকাল শনিবার এক মাসের জন্য কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। এবার স্ত্রী মান্যতার অসুস্থতার কারণে মুক্তি দেওয়া হয়েছে তাঁকে। যদিও এই মুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে, তারকা হওয়ার জন্যই অন্যায় কোনো সুবিধা সঞ্জয় পাচ্ছেন কি না।
যে মান্যতার অসুস্থতার কারণে সঞ্জয়কে এই মুক্তি দেওয়া হয়েছে, তিনি দিব্যি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে বেড়াচ্ছেন। সর্বশেষ গত বৃহস্পতিবারও শহীদ কাপুরের নতুন ছবির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকতে দেখা গেছে তাঁকে। সেখানে তাঁকে পুরো সুস্থই মনে হয়েছে। বন্ধুদের সঙ্গে বেশ উৎফুল্ল সময় কাটাচ্ছিলেন। সেই অনুষ্ঠান শেষে একটি জন্মদিনের পার্টিতেও গেছেন মান্যতা।
তবে জেল কর্তৃপক্ষ জানিয়েছে, মান্যতার অসুস্থতার বিষয়টি নিশ্চিত হয়েই তারা মুক্তি দিয়েছে সঞ্জয়কে। ইন্ডিয়ান এক্সপ্রেস, পিটিআই।