সঞ্জয়ের আবেদন প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড তারকা সঞ্জয় দত্তের যুক্তরাষ্ট্রে যাওয়া বুঝি আর হলো না। ভিসা নবায়নের জন্য মার্কিন দূতাবাসে আবেদন করেছিলেন তিনি। কিন্তু কর্তৃপক্ষ তাঁর আবেদন প্রত্যাখ্যান করেছে। এই নিয়ে দ্বিতীয়বারের মতো তাঁর ভিসার আবেদন ফিরিয়ে দিল মার্কিন কর্তৃপক্ষ। মেয়ে ত্রিশলার সমাবর্তন অনুষ্ঠানে সশরীরে হাজির থাকতে চেয়েছিলেন এই অভিনেতা। ২২ বছর বয়সী ত্রিশলা নিউইয়র্ক সিটি কলেজের ক্রিমিনাল-জাস্টিস বিভাগের ছাত্রী। সঞ্জয় দত্তের ব্যবস্থাপক বলেছেন, মেয়ের সমাবর্তন অনুষ্ঠানে থাকার খুব ইচ্ছা ছিল সঞ্জয়ের। অবৈধ অস্ত্র রাখার অভিযোগে সঞ্জয় দত্তের বিরুদ্ধে মামলা রয়েছে। ওয়েবসাইট।