সঞ্জয়ের পাশে
অস্ত্র মামলায় পাঁচ বছরের কারাদণ্ডাদেশ পাওয়া অভিনেতা সঞ্জয় দত্তকে ক্ষমা করে দেওয়ার পক্ষে অবস্থান নিলেন বলিউডের প্রখ্যাত অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রী জয়া বচ্চন মহারাষ্ট্রের রাজ্যপালের কাছে সঞ্জয়কে ক্ষমা করার আবেদন জানিয়েছেন। গত সোমবার সঞ্জয়ের বাসায় যান সালমান খান। ইতিমধ্যে বলিউডের অনেকেই সঞ্জয়ের পাশে এসে দাঁড়িয়েছেন। তাঁদের মধ্যে আছেন অমিতাভ বচ্চন, মহেশ ভাট, পেহলাজ নিহালিনী, রণবীর কাপুর, তুষার কাপুর, মোহনলাল, চিরঞ্জীব, রামচরণ আর মাধবন প্রমুখ। রায় ঘোষণার পরই তাঁর বাসায় যান বিদ্যা বালান।জানা গেছে, রায় ঘোষণার পর থেকে নিজের পরিবারের সঙ্গেই আছেন সঞ্জয় দত্ত। ছবির কাজ তেমন করছেন না। প্রসঙ্গত, ভারতে বিদ্যমান আইন অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করে দেওয়া কিংবা সাজার মেয়াদ কমানোর এখতিয়ার আছে রাজ্যপালের।বাড়িতে অবৈধ অস্ত্র রাখার দায়ে ২০ বছর আগের এক মামলায় ২১ মার্চ সঞ্জয়কে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। ওয়েবসাইট।