সঞ্জয়ের পাশে অমিতাভ জ্যাকিশ্রফ ও বিদ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের মহাবিপদে অনেক বন্ধুকেই পাশে পাচ্ছেন সঞ্জয় দত্ত। বলিউডের অনেক তারকাই মানসিকভাবে সাহস জোগাচ্ছেন এই তারকাকে। এবার তাঁর পাশে এসে দাঁড়ালেন স্বয়ং অমিতাভ বচ্চন, জ্যাকিশ্রফ ও বিদ্যা বালান। এই তিন তারকা ঠিক করেছেন, সঞ্জয় প্রযোজিত হাসমুখ পিঘল গ্যায়া ছবিতে অভিনয় করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির কোরিওগ্রাফার আহমেদ খান। তিনি বলেন, ‘আমরা সবাই সঞ্জয়ের সঙ্গে আছি। ছবিটির শুটিং চলছে। অমিতাভ ও বিদ্যা অভিনয় করছেন। সঞ্জয়ের সঙ্গে জ্যাকিও থাকবেন।’ সঞ্জয়ের অনুপস্থিতিতেও এই ছবিটি শেষ করতে চাইছেন পরিচালক সেজাল শাহ।আহমেদ খান আরও বললেন, নিজের প্রযোজিত ছবির আগে অন্য নির্মাতাদের ছবির কাজ শেষ করতে চান সঞ্জয়। জি মিডিয়া ব্যুরো।