সঞ্জয়ের পাশে শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাজা ঘোষণার পর বলিউডের অনেকেই সঞ্জয় দত্তের পাশে দাঁড়িয়েছেন। দিয়েছেন সান্ত্বনা, জুগিয়েছেন সাহস। বড় তারকাদের মধ্যে বাকি ছিলেন শাহরুখ খান। গত বৃহস্পতিবার রাতে এই তারকাও ছুটে গেলেন সঞ্জয়ের বাসায়। তাও আবার রাত একটার দিকে। সংবাদমাধ্যমের চোখ ফাঁকি দিতেই বুঝি এত রাখঢাক। শাহরুখের কাছের এক সূত্র জানিয়েছে, চেন্নাই এক্সপ্রেস ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকার কারণেই এত দিন পর সঞ্জয়ের সঙ্গে দেখা করলেন শাহরুখ। দেখা করে যথারীতি সহমর্মিতা জানালেন। দিলেন সান্ত্বনা। জি নিউজ ব্যুরো।