সঞ্জয়ের প্যারোল নিয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্ত

বেআইনি অস্ত্র রাখার দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলিউড তারকা সঞ্জয় দত্তকে। তাঁকে পুনের ইয়েরওয়াড়া কারাগারে পাঠানো হয়। এরপর তিনি দুই দফায় প্যারোলে কারাগারের বাইরে থাকার সুযোগ পেয়েছেন মোট ১২০ দিন। প্রথম তিনি কারাগারের বাইরে আসেন নিজের অসুস্থতার জন্য ১ অক্টোবর। এরপর স্ত্রীর অসুস্থতার জন্য ২১ ডিসেম্বর কারাগারের বাইরে আসেন। ২১ ফেব্রুয়ারি তাঁর কারাগারে ফিরে যাওয়ার কথা থাকলেও আবার সেই মেয়াদ বাড়িয়ে ২১ মার্চ করা হয়েছে।

সঞ্জয়কে ঘন ঘন প্যারোলে মুক্তি দেওয়ায় প্রশ্ন তুলেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মহারাষ্ট্র সরকারের কাছে কারণ দর্শানোর প্রতিবেদন চাওয়া হয়েছে।

এদিকে সঞ্জয়কে বারবার প্যারোলে মুক্তি দেওয়ার বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়েছে।

সঞ্জয় দত্ত পুনের বিভাগীয় কমিশনারের কাছে সর্বশেষ আবেদনে লিখেছেন, তাঁর স্ত্রী মান্যতার অস্ত্রোপচার হয়েছে। তিনি এখনো অসুস্থ। মান্যতা ও তাঁদের দুই যমজ সন্তানের দেখাশোনা করার জন্য আরও কিছুদিন তাঁর বাসায় থাকা প্রয়োজন।