সঞ্জয়ের বদলে মান্যতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঞ্জয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন স্ত্রী মান্যতা। আগামী ৫ জুলাই মুক্তি পাচ্ছে সঞ্জয় দত্তের নতুন ছবি পুলিশগিরি। কিন্তু সঞ্জয় এখন পুনের ইয়েরাওয়াড়া কারাগারে। তাই স্বামীর হয়ে এই ছবির প্রচারণার কাজটি করছেন মান্যতা। আদালতে আত্মসমর্পণের আগে সঞ্জয় নিজেই নাকি মান্যতাকে এই প্রচারণার দায়িত্ব দিয়ে যান। পুলিশগিরি ছবির জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে সঞ্জয়কে। তাই সঞ্জয় বিশ্বাস করেন, এত পরিশ্রমের একটি ছবি ব্যবসাসফল হবেই। এদিকে মুম্বাইয়ের আর্থার রোড কারাগারের কর্মাচারীদের জন্য পুলিশগিরি ছবির ৫০০ টিকিটের ব্যবস্থা করে গেছেন সঞ্জয়। পুনের ইয়েরাওয়াড়া কারাগারে যাওয়ার আগে ভালোবাসার নিদর্শন হিসেবে মুম্বাইয়ের আর্থার রোড কারাগারের কর্মচারীদের এই উপহার দিয়েছেন তিনি। মুম্বাই মিরর, টাইমস অব ইন্ডিয়া।